নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাউন্সারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার কেলিস এনডলোভু। আঘাতের আগে মোডেস্টার মুপাচিকওয়ার সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি গড়ছিলেন এনডলোভু।

তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট ইব্রাহিম।

হেলমেট থাকা সত্ত্বেও বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুতই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আহত হওয়ার আগে ১২ রান করেছিলেন এনডলোভু।

খেলার পর সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট ইব্রাহিম বলেন, আমরা কিছু ভালো খবর পেয়েছি। এনডলোভু এখন সাড়া দিচ্ছে, যা শুনতে সত্যিই ভালো লাগছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। স্ক্যানের পরে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিব।

এদিন ডুনেডিনে আগে ব্যাটিং করে  ২৯.১ ওভারে ১০২ রান গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ক্যারিয়াসেরা বোলিং করেছেন অ্যামেলিয়া কের। ৩৪ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ লক্ষ্য তাড়া করেছে কিউইরা। এই জয়ে নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews