তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বাড়ায় দাম বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, নাও বাড়তে পারে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আজ রবিবার বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো ঋণ নেবে না সরকার।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

অপেক্ষমাণ বিষয়গুলো নিষ্পত্তিতে আরও ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে বলেন, শর্তে ঐক্যমত্য না হলে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে কোনো অবস্থাতেই জনগণের স্বার্থবিরোধী কিছু করা হবে না।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় কাজ করছে।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews