মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরির কাজ প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনুযায়ী গতিতে এগোয়নি। এআই নিয়ে বড় বিনিয়োগ করলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি। 

সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের সঙ্গে কথা বলেন জুকারবার্গ। সেখানে তিনি বলেন, এআই এজেন্টের উন্নয়ন প্রত্যাশিত গতিতে এগোয়নি। ফলে নতুন কাঠামোর পুরো সুবিধাও এখনো পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

আরও পড়ুন

এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা হাতিয়ে নিল প্রতারকরা

চলতি বছরের শুরুতে মেটা প্রায় আট হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে আরও সাত হাজার কর্মীকে বিভিন্ন এআই বিভাগে স্থানান্তর করা হয়। এর মধ্যে এজেন্ট ট্রান্সফরমেশন নামে একটি নতুন দলও রয়েছে।

জুকারবার্গ বলেন, ছাঁটাইয়ের সিদ্ধান্তটি খুব মসৃণভাবে বাস্তবায়ন করা যায়নি। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানটিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন

আরও পড়ুন

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তিনি আরও বলেন, নতুন এআইকেন্দ্রিক কাঠামোর যে সুফলের আশা করা হয়েছিল তা এখনো পুরোপুরি দেখা যায়নি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক ফল মিলতে শুরু করবে বলে তিনি আশা করছেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কাজের চাপ এবং কর্মপরিবেশ নিয়ে অনেক প্রকৌশলী অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

আরও পড়ুন

এআইয়ে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

এআইয়ে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর এআই অবকাঠামো গড়ে তুলতে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে মেটা। প্রতিষ্ঠানটি এখন এআইকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখছে।

তবে জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, বিপুল বিনিয়োগের পরও এআই এজেন্টকে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে মেটার আরও সময় প্রয়োজন।

সূত্র: রয়টার্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews