বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও নান্দনিক প্রতিভার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতাটি চারটি বিভাগে প্রায় ১৫০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে।

শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল উন্মুক্ত। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল ‘গ্রাম্য মেলা’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বৈশাখী মেলা এবং বৈশাখী শোভাযাত্রা’ বিষয় নির্ধারণ করা হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও উন্মুক্ত বিভাগ রাখা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মনোমুগ্ধকর চিত্রকর্ম উপস্থাপন করে।

গোপালগঞ্জ শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দিন জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়তা করে।

প্রতিযোগিতা শেষে বিচারকদের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। আগামী পহেলা বৈশাখে জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে। এক্ষেত্রে প্রতিটি বিভাগে বিজয়ী ৩ জনসহ অংশগ্রহণকারী সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পুরস্কার দেয়া হবে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews