তানিম নূরের পরিচালনায় হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে এই ঈদে আসছে ‘বনলতা এক্সপ্রেস’। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেলো তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার। হইচই বাংলাদেশের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে প্রকাশ করা হয়েছে এর পোস্টার। ধীরে ধীরে মুক্তি দেয়া হবে টিজার, ট্রেইলারসহ গান। ঈদে মুক্তি পেতে যাওয়া এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, সাবিলা নূর প্রমুখ।