চুলের পুষ্টি আর স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে ঘরোয়া যত্নেই ভরসা করেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। একাধিক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, চুলের যত্নে তিনি নিয়মিত একটি বিশেষ ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করেন, যা চুল পড়া কমাতে বেশ কার্যকর।

শৈশব থেকেই ত্বক ও চুলের পরিচর্যায় ঘরোয়া উপকরণের প্রতি আস্থা ছিল জাহ্নবীর। মা শ্রীদেবীর কাছ থেকেই নানা প্রাকৃতিক টোটকা শিখেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, রান্নাঘরের অনেক উপকরণই তিনি চুলের যত্নে ব্যবহার করেন। যেমন-ডিম, মেথি থেকে শুরু করে আরও অনেক কিছু।

চুলকে ভেতর থেকে পুষ্টি দিতে যে হেয়ার প্যাকটি তিনি নিয়মিত ব্যবহার করেন, সেটি তৈরি হয় মাত্র পাঁচটি উপাদানে। দই, ডিম, মধু, অলিভ অয়েল ও নারকেলের দুধ এই পাঁচটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করতে হয়। এরপর সেটি মাথার ত্বক থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্রায় ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ।

চুল পড়া কমাতে জাহ্নবীর ভরসা ঘরোয়া হেয়ার প্যাককেন উপকারী এই হেয়ার প্যাক?

এই ঘরোয়া হেয়ার প্যাক শুধু চুলের সৌন্দর্য বাড়ায় না, চুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। দই ও ডিম মাথার ত্বকে জমে থাকা মৃতকোষ দূর করতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে। অন্যদিকে মধু ও নারকেলের দুধ চুলে প্রয়োজনীয় আর্দ্রতা ও পুষ্টি জোগায়, চুলকে করে তোলে নরম ও মসৃণ। খুশকি কমাতেও এই প্যাক কার্যকর, যার ফলে চুল পড়ার সমস্যাও ধীরে ধীরে কমে আসে।

চুল পড়া কমাতে জাহ্নবীর ভরসা ঘরোয়া হেয়ার প্যাকপ্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে জাহ্নবী কাপুরের এই ঘরোয়া হেয়ার প্যাক হতে পারে সহজ ও কার্যকর সমাধান।

জেএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews