দেশে ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগটিতে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েয়েছে আরও ১ হাজার ১০১ শিশুর শরীরে। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২১ শিশু।

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

Web-Image

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০ 

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে কেবল হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯০৮-এ।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরটিভি/এআর 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews