মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।



গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ঘাট সংলগ্ন কিশোর গ্যাংয়ের বিভিন্ন আস্তানায় হানা দেয় সেনাবাহিনী। অভিযানে আস্তানাগুলো থেকে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।



সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাংয়ের সদস্যরা দৌলতপুর ঘাট এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল।



গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার জানান, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews