ভেনিজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ছয় হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এই ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি কাঠামো ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৬ হাজার ৭৯৪টি পরিবার সহায়তা পেয়েছে এবং ১৭ হাজার ৩৪৫ জন এখনো গৃহহীন আছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে চার হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে এবং কারাকাস ত্রাণ কার্যক্রমের জন্য ২৯ হাজার ৫৬৭ কর্মী ও ২৭ হাজার ৪৮২ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত নয় হাজার ৫৮৫ টন খাদ্য ও ছয় লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে, ২৩ হাজার ৮২০ রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews