বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাত্র ২১ দিনেই ফ্যামিলি কার্ড বিতরণ এবং গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমনে আশার আলো জেগেছে। আজ (মঙ্গলবার) উদ্বোধনী দিনেই ৩৭,৫৬৭ জন অসচ্ছল নারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২,৫০০ টাকা করে পেয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে নিষ্পেষিত জাতির অগ্রপথিক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশ ও জনগণের উন্নয়নের বাতিঘর। তার গতিশীল নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, গড়ে তুলতে সক্ষম হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।

দাউদকান্দি সদরে শহিদ রিফাত পার্কে পৌর বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন খন্দকার মারুফ হোসেন।  

তিনি বলেন, ‘সরকার গঠনের পর গত ২১ দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সম্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের ভালোবাসা ও বিপুল প্রশংসা কুড়িয়েছেন। প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধন এবং তার গৃহীত প্রতিটি সিদ্ধান্তে দেশপ্রেম, মানুষের প্রতি অফুরান্ত ভালবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে।’

আরও পড়ুন

আরও পড়ুন

আমার রাজনৈতিক ক্যারিয়ার টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না: মির্জা আব্বাস

আমার রাজনৈতিক ক্যারিয়ার টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না: মির্জা আব্বাস

ড. খন্দকার মারুফ বলেন, সেই দিন বেশি দূরে নয়, এগিয়ে যাবে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বমানচিত্রে ‘উন্নত রাষ্ট্র’ হিসেবে স্থান করে নিবে। প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে সবাই মিলেমিশে আধুনিক পরিকল্পনায় স্থিতিশীল নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন।

তিনি আরও বলেন, সরকার ঈদুল ফিতরের আগেই ইমাম মুয়াজ্জিনদের বেতন-ভাতা তাদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিবে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ থাকে, মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, আলেম ওলামাগণ নির্বিঘ্নে সকল অনুষ্ঠান পালন করতে পারেন।

অত্যন্ত দৃঢ়তার সঙ্গে খন্দকার মারুফ বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। এইসব অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যেই হোক কোনো ছাড় নেই। তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড. খন্দকার মারুফ সততার আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনীতি করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, এম এ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, আবদুস সাত্তার, মাহবুবুল আলম মোহন ও কামাল হোসেন, শওগাত চৌধুরী পিটার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, মাহবুব হোসেন হিরণ, আরিফ মাহামুদ, মামুন হোসেন ভুইয়া, ভিপি শাহাবউদ্দিন ভুঁইয়া, মো. রোমান খন্দকার, শরীফ চৌধুরী, গোলাম মহিউদ্দিন তালুকদার, আসাদুজ্জামান লিমন,  কামাল পারভেজ ডালিম, জামাল হোসেন প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews