অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের বিসিক ব্রীজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুব দলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, সহ সভাপতি মনিরুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জের উন্নয়নের ধারা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অহবান জানিয়ে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপপ্রচার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে তাদেরকে ধরে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews