কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। ওই সেনা চিফ ওয়ারেন্ট অফিসার-৩ এর নাম রবার্ট এম মারজান। তার বয়স ৫৪ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টের বাসিন্দা ছিলেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, “গত পহেলা মার্চের ঘটনার সময় মারজান কুয়েতের পোর্ট সুয়াইবাতেই ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই হামলায় প্রাণ হারানো ব্যক্তি তিনিই।”

তবে পেন্টাগন এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি।

“তবে চিফ ওয়ারেন্ট অফিসার-৩ মারজানের পরিচয় শতভাগ নিশ্চিত হতে এখনো মেডিকেল পরীক্ষা করা বাকি রয়েছে” জানায় পেন্টাগন।

এর আগে নিহত আরও ৫ সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। রোববার কুয়েতের পোর্ট সুয়াইবাতে অবস্থিত একটি কমান্ড সেন্টারে চালকবিহীন বিমান হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।

এই সপ্তাহে সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার পর মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। যদিও এই অঞ্চলে বিমানের অনেক ফ্লাইটই বাতিল বা স্থগিত করা হয়েছে।

মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত আমেরিকান নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট বুক করার জন্য এবং বিভিন্ন স্থানে আটকে থাকা ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে টিকেট বুক করতে সাহায্য করার চেষ্টা করছে।

দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ১৭ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক দেশে ফিরে এসেছেন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews