ভারতের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী।

বুধবার (৮ এপ্রিল) দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মনোনয়নপত্র জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, রাজ্যবাসী যেন ভবানীপুর কেন্দ্রসহ রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করেন।

এবারের নির্বাচন ঘিরে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ যাওয়া নিয়েও আজ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বৈধ কিন্তু বাদ যাওয়া ভোটারদের বিচারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।

ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকাতেই বসবাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর, ভবানীপুর কেন্দ্র থেকে ৪৪ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews