সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের উপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা।
আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় গুলশান-২ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে দুই দিনব্যাপী এই আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় ১০০টি স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও, পার্কের মুক্তমঞ্চে তার জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামাণ্য চিত্র) প্রদর্শন করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত