ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পিরানশাহর সীমান্তের কাছে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত শুক্রবার থেকে দুই পক্ষের মধ্যে হামলা বন্ধের পর নতুন করে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের একটি জনবসতিহীন এলাকায় শত্রুপক্ষের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।