জুলাই গণ-অভ্যুত্থানের সময় সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে বুঝতে পেরেছিলেন তৎকালীন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক মোল্লা।

আসামিপক্ষের আইনজীবীর জেরায় মো. ইমদাদুল হক মোল্লা বলেছেন, আগুন লাগার কারণে আশপাশে তা ছড়িয়ে পড়েছিল। এ কারণে এলাকাবাসী কিছু কেব্‌ল কেটে দিয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা একটি মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইমদাদুল হক মোল্লা। তিনি অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews