মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫) এবং অটোরিকশার যাত্রী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে হুমায়ুন মিয়া।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা অটোরিকশা চালকসহ পাঁচজন যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews