দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ।

শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল প্রসঙ্গে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জাবি শিক্ষার্থী রাইয়ানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার রূহের মাগফেরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসাথে সাম্প্রতিক সময়ে সড়ক ও নৌপথে সংঘটিত দুর্ঘটনায় নিহত সবার প্রতিও আমরা শ্রদ্ধা জানাই।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। পরিবহন খাতে কঠোর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ও জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো: আহসান লাবিবসহ জাকসু ও জাবি শাখা ছাত্রশক্তির অন্য নেতাসহ সাধারণ মুসল্লিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews