বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হেেয়ছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুলকে পরাজিত করে। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম। স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
চট্টগ্রাম মহানগরীর ৪৮টি স্কুল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের এই টুর্নামেন্টটি সর্বাধিক স্কুলের অংশগ্রহণে নগরীতে সর্ববৃহৎ স্কুল ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল দলকে আয়োজক কমিটির পক্ষ থেকে জার্সি ও বুট দেয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews