চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে গতরাতে। নানা নাটকীয়তা আর রোমাঞ্চে ভরা এই পর্বে ঘটে গেছে অনেক ঘটনাই। হয়েছে নক্ষত্রেরও পতন।
শেষ ষোলোর লড়াই শেষ হতে না হতেই কোয়ার্টার ফাইনালের লাইনআপও নির্ধারণ হয়ে গেছে। নিশ্চিত হওয়া গেছে যে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে।
কোয়ার্টার ফাইনালে স্পেন থেকে সর্বোচ্চ তিনটি দল শেষ আটের টিকিট পেয়েছে। তারা হচ্ছে— অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ইংল্যান্ড থেকে শেষ আটের টিকিট কেটেছে আর্সেনাল ও লিভারপুল। শেষ আটের বাকি তিন দল হচ্ছে জার্মানির বায়ার্ন মিউনিখ, ফ্রান্সের পিএসজি ও পর্তুগালের স্পোর্টিং।
এখন দেখে নেয়া যাক শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে—
ম্যাচ ১: পিএসজি-লিভারপুল।
ম্যাচ ২: রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ।
ম্যাচ ৩: বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদ।
ম্যাচ ৪: স্পোর্টিং-আর্সেনাল।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল। দুই লেগ শেষে এই আটদলের ৪ দল খেলবে সেমিফাইনালে।
এছাড়া সেমিফাইনাল ও ফাইনালের সম্ভাব্য যাত্রাপথও এখন পরিস্কার। সেমি-ফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।
ফাইনাল হবে আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।