রাজধানীর গুলিস্তান টার্মনালে হঠাৎ নিয়ম ভঙ্গ করে শ্রমিক কমিটি গঠন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে যারা টার্মিনাল থেকে বিতাড়িত ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের (রেজি নং-৪৯৪) নামে নতুন করে শ্রমিক কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে কমিটিতে বিভিন্ন পদে অধিভূক্ত করা হয়েছে তারা কেউই শ্রমিক নয়। বরং তারা চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।

ভুক্তভোগিদের অভিযোগ, ফ্যাসিবাদী হাসিনার আমলে তারা বিগত ১৭ বছর কাজ না পেয়ে দুর্বিসহ বেকার জীবন কাটিয়েছেন। টার্মিনাল থেকে বিতাড়িত করতে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এ বিষয়ে মো. রতন নামে একজন শ্রমিক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ওই অভিযোগে তিনি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের নির্দেশনা মতো টার্মিনালকে চাঁদামুক্ত, নেশামুক্ত ও মলমপার্টিমুক্ত করাসহ পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখার জন্য রাতদিন কাজ করে আসছি। কিন্তু দুদিন আগে কে বা কারা ৪৯৪ নং রেজিস্টেশন ব্যবহার করে নতুন কমিটি গঠন করে টার্মিনালকে অশান্ত করার চেষ্টা করছে। এরা সবাই অপরিচিত মুখ, এমনকি আগে কখনও এদেরকে টার্মিনালে দেখা যায়নি। এরা পতিত শাজাহান খান অথবা জামায়াতের অনুসারী হতে পারে।

ভুক্তভোগিরা এ বিষয়ে ওই কমিটি বাতিল করার দাবি জানিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে শিগগিরি এ বিষয়ে ব্যবস্থা না নিলে গুলিস্তানে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থেকে বড় ধরণের ঘটনা ঘটনা আশঙ্কা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews