বৃটেনের বেডফোর্ড এলাকায় শুক্রবার বিকেলে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন চালক নিহত এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন। লন্ডন সেন্ট প্যানক্রাসগামী ‘ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে’র দুটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষের পর বৃটিশ পুলিশ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতরভাবে জখম হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দের এই সংঘর্ষে ট্রেনের ভেতরের সিটগুলো উল্টে যায় এবং চারদিকে ধোঁয়া ও রক্তে এক বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়। এটি দেখতে অনেকটা বোমা বিস্ফোরণের মতো ছিল। নিহত ট্রেন চালক দেশটির ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের একজন সাবেক প্রতিনিধি ছিলেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি এক বিবৃতিতে জানান, তাদের একজন সাবেক সহকর্মী ও ট্রেন চালকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ইউনিয়ন গভীরভাবে শোকাহত ও স্তব্ধ।

এই দুর্ঘটনার পর সেন্ট প্যানক্রাস রুটের সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং শনিবার সারাদিন এই লাইনে তীব্র শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বৃটেনের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews