খালেদা জিয়ার জামিন নিয়ে সংসদে কথা বলেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন। আওয়ামী লীগ সরকারের সময়ে যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখন তার চিকিৎসার জন্য জামিনের আবেদন করা হয়েছিল।

জয়নুল আবদিন বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যেন বাইরে যেতে অনুমতি দেওয়া হয়। চিকিৎসা করে তিনি ফিরে আসবেন, অন্তত তার চিকিৎসার জন্য দুই মাসের জন্য হলেও একটা বেইল (জামিন) দেন।

সংসদ সদস্য আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন- উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, উনার আবার বাঁচার দরকার কি। মাননীয় স্পিকার খুব কষ্ট পেয়েছিলাম ব্যথা লেগেছিল। তারপরে আইনজীবী বন্ধুদেরকেও বলেছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই।’

সবশেষে জয়নুল আবদিন বলেন, ‘আল্লাহর বিধান কেউ খণ্ডাতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। বেগম খালেদা জিয়াও বেঁচে ছিলেন আল্লাহর রহমতে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews