মিরপুর টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের পর আর খেলা শুরু করা যায়নি। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। দ্বিতীয় সেশনের পুরোটাই বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা।
সেন্টার উইকেটসহ রান আপের জায়গা কাভার দিয়ে ঢাকা। কাভারের উপরে এবং মাঠের বাকি অংশে বেশ পানি জমে গেছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা মন্দ নয়। বৃষ্টি থামার ঘণ্টায় খানেকের মধ্যে খেলা শুরু হতে পারে।
প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১ ওভারে ২ উইকেটে ৯৩। ৮২ বলে তিন চারে ৩৭ রানে খেলছেন মুমিনুল। ৫৭ বলে চারটি চারে ৩৪ রানে ব্যাট করছেন শান্ত।
তৃতীয় উইকেটে তারা ১২২ বলে গড়েছেন অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি। হাতে ৮ উইকেট নিয়ে বাংলাদেশ এগিয়ে ১২০ রানে।