সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন। তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সচিবালয় জরুরি ছিল।
বুধবার নিজের ফেসবুক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের জন্য আলাদা সচিবালয় জরুরি ছিল।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত অধ্যাদেশ নিয়ে বাছবিচার থাকলে সেটা সংশোধন করে হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালু করুন।