বছরের পর বছর সমর্থকেরা প্রিয় দলকে সমর্থন দিয়ে যান এমন মুহূর্তের জন্য। এমন একটি মুহূর্ত, যা তাঁকে পৌঁছে দেবে আনন্দের চূড়ায়। আর এই অনুভূতি পেতে সেই দল ও সমর্থকদের পেরোতে হয় যন্ত্রণাময় এক পথ। কখনো কখনো সেই পথ বেশ দীর্ঘও হতে পারে।

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় কিংবা ৩০ বছর পর লিভারপুলের লিগ জয় ছিল তেমনই ঘটনা। যে তালিকায় এবার যোগ হতে পারে আর্সেনালের নামও। ২২ বছর পর এবার লিগ শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগও জিততে পারে তারা। কোচ মিকেল আরতেতার হাত ধরে এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গানাররা।

ম্যানচেস্টার সিটি এভারটনের বিপক্ষে পয়েন্ট হারানোর পর প্রিমিয়ার লিগ শিরোপা লাগাম এখন আর্সেনালের হাতে। আর আতলেতিকো মাদ্রিদকে গতকাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগে হারিয়ে তারা পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews