বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে পাত্তাই দিল না জার্মানি। দেশ ত্যাগের আগে নিজেদের শেষ ম্যাচে গোলউৎসব করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মাভে আরেনায় রোববার রাতে ৪-০ গোলে জিতেছে জার্মানি। জোড়া গোল করেছেন ডেনিস উনডাফ। একবার করে জালের দেখা পেয়েছেন ফ্লোহিয়ান ভিয়েৎস ও জামাল মুসিয়ালা।
প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় জার্মানি, এর ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ফিনল্যান্ড সাত শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মানি।
আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউলিয়ান নাগেলসমানের দল।