দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। বুধবার (৪ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই ইফতার ও দোয়া মাহফিলের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

ইফতার মাহফিলে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের আগে দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, 'আমরা এক কঠিন সময় পার করছি। এই সময়ে আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যই আমাদের পথ দেখাতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের শান্তি যেমন বিশ্ব রাজনীতির জন্য জরুরি তেমনি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায়ও সাধারণ মানুষের সচেতনতা একান্ত প্রয়োজন।'

অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews