ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিগগিরই দেখা যেতে পারে ভারতের জম্মু ও কাশ্মিরের ক্রিকেটার আকিব নবীকে। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কা সফরের জন্য আকিবকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরাহ। জানা গেছে, এখনো তিনি পুরোপুরি সেরে ওঠেননি, যে কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়ার জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আকিব নবী প্রথমবারের মতো ভারতীয় সিনিয়র দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
ডানহাতি মিডিয়াম পেসার আকিব নবী ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করেছেন, গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে কাশ্মির দলের হয়ে মোট ১০৪টি উইকেট নিয়েছেন।
সূত্র : বাসস