মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় বসুন্ধরা শুভসংঘের ভোলার মনপুরা উপজেলার শাখার আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান সোয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামি, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, আপ্যায়ন সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. সিয়ামসহ মনপুরা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এতে বক্তারা মাদককে সমাজের নীরব ঘাতক অ্যাখ্যা দিয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় বলে মত দেন বক্তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। মাদকবিরোধী এই উদ্যোগ মনপুরার তরুণ সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী তরুণরা মাদককে ‘না’ বলার শপথ নেন এবং ভবিষ্যতে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews