দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নৌবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহে উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ