তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায়। আজ সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ও শেষ ওয়ানডে ম্যাচটি দুই দলের শেষ মহারণে নির্ধারিত হবে তিন ম্যাচ সিরিজের চ্যাম্পিয়ন। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ এ পর্যন্ত তিন ম্যাচ সিরিজের যতগুলো ওয়ানডে ম্যাচ খেলেছে তার মধ্যে প্রথম ম্যাচ হারের পর পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের রেকর্ড কম। তাছাড়া বৈশাখের প্রচ- গরম, আবহাওয়া প্রতিকূল, খেলা শুরু হবে সকাল ১১টায়। সাগর পাড়ের কাছে সাগরিকায় এ ভেন্যুটি হওয়ায় বেশ কড়া রোদের তাপ। ঢাকার মিরপুর মাঠে প্রচ- গরমের মধ্যে নাহিদের বলের গতির ঝড় তুলেছিলেন। তপ্ত বাস্তবতায় তার প্রতিটি বল আগুন ধরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড শিবিরে। গতি, সুইং, বাউন্সার মিলে নাহিদ ছিল এক অনন্য। এমন গরমের মধ্যে নাহিদ কিভাবে ১৪৫ প্লাস গতিতে বোলিং করেছে তা নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা বিস্ময়ের চোখে দেখেছে। সব মিলিয়ে সিরিজ নির্ধারণী আজকের ম্যাচটি আত্মবিশ^াসী বাংলাদেশ।
মিরপুরে প্রথম ম্যাচটি হারলেও পরের ম্যাচে জয় পাওয়ায় দলকে এনে দিয়েছে ভালো অবস্থানে। বাংলাদেশ দল সকালে অনুশীলন শেষে পেস বোলিং কোচ শন টেইট ম্যাচ পূর্ব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সিরিজ জেতার চাপ সবসময় থাকে। চাপ যার কাছে যেমন হোক না কেন এটি শীর্ষ পর্যায়ের ক্রিকেট। এখানে সিরিজ জিততে হবে। বিশেষ করে গত ম্যাচ জিতে আমরা এখন একটি ভালো অবস্থানে আছি। আমরা জয়ের প্রত্যাশা করছি। ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে আছে। ছেলেদের দেখে মনে হচ্ছে তারা চাপমুক্ত।’ চট্টগ্রামের সাগরিকার মাঠ বাংলাদেশের জন্য লাকী গ্রাউন্ড। তাই উইকেট নিয়ে বেশ ইতিবাচক মূল্যায়ন করেছেন শন টেইট। তিনি বলেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিংবান্ধব। মাঝেমধ্যে বল নিচু হতে পারে। মিরপুরের প্রথম দুই ওয়ানডেতে কিছুটা সেøা উইকেটে খেলেছে। ঐ দুই ম্যাচের উইকেট ভিন্ন চরিত্রের দেখা গেছে। ভিন্ন উইকেটে তারা ভালোই খেলেছে। তাই চট্টগ্রামের উইকেট মানিয়ে নিতে পারবে না এমন কারণ দেখছি না। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব হলেও কখনো কখনো নিচু ভাউন্স হতে দেখা যেতে পারে। এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য।’
সিরিজ নির্ধারণী আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ভালো হলেও আউটফিল্ড ধূসর। পর্যাপ্ত পানির অভাব যা সরাসরি প্রভাব ফেলেছে মাঠের ঘাসের ওপর। সমুদ্র কাছাকাছি হওয়ায় পাম্প ব্যবহার করলে পানিতে লবণ উঠে আসে যা ঘাসের জন্য ক্ষতি। মাঠ খেলার উপযোগী করা গেলেও কোথাও ঘাস পাতলা, কোথাও কিছুটা সবুজের ছোঁয়া থাকলেও ধূসর ও বিবর্ণ আউটফিল্ড। তবে এ নিয়ে ভাবতে রাজি নন কোচ শন টেইট। তার মতে, ‘মাঠ নয় বরং পারফরম্যান্স ভালো করতেই হবে। দলের মূল লক্ষ্য হচ্ছে ভালো খেলা।’
নাহিদকে নিয়ে প্রশংসা করেছেন শন টেইট। বোলিং কোচের চাওয়া গতিময় বলের উপর ভরসা রাখুক নাহিদ। তার ভা-ারে সেøায়ার বল আছে। যদি প্রয়োজন না পড়ে সেটা ব্যবহারের দরকার হয় না। তার বিধ্বংসী বাউন্সার আছে। বর্তমানে তার যে গতি আর বাউন্স ব্যবহার করে শর্ট বলে বেশ উইকেট পাচ্ছে। পাকিস্তানের পেসার ওয়াকার ইউনুস প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়তেন। নাহিদের ইয়র্কার দেখে ওয়াকার ইউনুসের কথা মনে পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশের পেস বোলিং কোচ। বাংলাদেশের ক্রিকেটে নাহিদকে বড় সম্পদ হিসেবে দেখছেন শন টেইট। প্রচ- গরমের এমন কন্ডিশনে এভাবে বোলিং করতে পারাটা তার ফিটনেস কতটা দারুণ তা প্রমাণ করে। এমন গরমে তার বোলিং খুবই উৎসাহব্যঞ্জক।