রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাসপ্রিত বুমরাহ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন। তার ধ্বংসাত্মক বোলিংয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল।

বুমরাহ চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দেন। আর তাতেই একটা বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে চার উইকেট নেওয়া তিনিই প্রথম পেসার। ৪/১৫ বোলিং ফিগারে তিনি টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে চার উইকেটের তালিকায় এখন আছে তিনটি নাম। ২০১২ সালের ফাইনালে অজন্তা মেন্ডিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪/১২, ২০২৬ সালের ফাইনালে বুমরাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪/১৫ এবং ২০২১ সালের সেমিফাইনালে শাদাব খান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/২৬।

এই ম্যাচেই বুমরাহ শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলার বনে যান। মাত্র ২৬ ম্যাচে বুমরাহর উইকেট এখন ৪০টি। মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছিলেন ৩৮টি। 

সামগ্রিকভাবে অবশ্য তিনি এখনও বেশ পিছিয়ে। তার সামনে কয়েকজন স্পিনার আছেন এখন। ৫০ উইকেট নিয়ে যাদের মধ্যে শীর্ষে আছেন সাকিব আল হাসান।

বুমরাহ ১৪টি উইকেট নিয়ে তিনি বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তবে তিনি কেন সবার সেরা, তার নকআউট পারফর্ম্যান্সই যেন এর সপক্ষে প্রমাণ দিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews