ইরানে চলমান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে হাউস রিপাবলিকান কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ খুব ভালো করছে। আমরা একটু অভিযান চালিয়েছি, কারণ কিছু অশুভ শক্তিকে সরিয়ে দিতে এটি প্রয়োজন ছিল। আমি মনে করি, এটি সংক্ষিপ্ত ভ্রমণ হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, আমাদের সামরিক বাহিনী কতটা শক্তিশালী, তাই না? এ সময় উপস্থিতদের করতালির মধ্যে তিনি ‘স্বল্পমেয়াদি’ শব্দটি আরও কয়েকবার উল্লেখ করেন।

তবে এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল—‘আমরা লড়াই কেবল শুরু করেছি।’

এর দুই ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় শেষের দিকে। তার ভাষায়, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের বিমান বাহিনীও নেই। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ দ্রুত শেষ হতে পারে কী না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে এবং যুদ্ধ শেষ করার বিষয়টি এখন তার চিন্তার মধ্যেই রয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমরা অনেক দিক থেকেই ইতোমধ্যে জিতেছি, কিন্তু এখনো যথেষ্ট জিতিনি। এই দীর্ঘদিনের হুমকিকে একেবারে চিরতরে শেষ করতে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্য নিয়ে আমরা আগের চেয়ে আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি হত্যার ঘটনাটির কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, তিনি বেঁচে থাকলে ইরানিরা হয়তো এখনকার চেয়ে অনেক বেশি সক্ষম হতে পারত। কারণ তিনি ছিলেন সক্ষম—নিষ্ঠুর, সহিংস এবং দক্ষ। কিন্তু আমরা তাকে আগেই সরিয়ে দিয়েছি।

এদিকে একজন শীর্ষ ইরানি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সরে যেতে চাপ দিতে পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানো অব্যাহত রাখতে পারে ইরান।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews