ছুটির দিনে একটু ভিন্ন স্বাদের খাবারই যেন মনটা আরও ভালো করে দেয়। নিয়মিত রান্নার বাইরে গিয়ে যদি মশলাদার, ঝালঝাল কিছু হয়, তাহলেই জমে যায় পরিবারের আড্ডা। এমনই এক দারুণ পদ ‘নামকিন বিফ’, যার স্বাদে আছে ভিন্নতা আর রান্নাতেও নেই খুব বেশি ঝামেলা। নরম গরুর মাংস, সুগন্ধি মশলা আর হালকা ঝাঁঝ সব মিলিয়ে এটি হতে পারে আপনার ছুটির দিনের পাতে বিশেষ আকর্ষণ। পরিবারের সবাইকে চমকে দিতে আজই ট্রাই করতে পারেন এই সহজ কিন্তু লোভনীয় রেসিপিটি।

উপকরণ

  • চর্বিসহ গরুর সিনার মাংস ২ কেজি
  • ঘি সিকি কাপ
  • আদা-রসুনবাটা ১ টেবিল চামচ
  • দারুচিনি ২-৩ টুকরা
  • লবঙ্গ ৩টি
  • বড় পেঁয়াজ ৩টি
  • আস্ত রসুন ৪টি
  • আস্ত টমেটো ৪টি
  • গোলমরিচ (আস্ত) ৮টি
  • কাঁচামরিচ ৬টি
  • লবণ স্বাদমতো
  • সাদা ভিনেগার ৩ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই লবণ ও ভিনেগার মেশানো পানিতে মাংস মেখে রেখে দিন ১ ঘণ্টা। এরপর মাংস তুলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি বোলে মাংসের সঙ্গে ঘি ছাড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে ১ ঘণ্টা রেস্টে রেখে দিন। এরপর যে হাঁড়িতে রান্না করবেন, তাতে ঘি দিয়ে মাখানো মাংসসহ অন্য সব উপকরণ আর বেশি করে গরম পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন ২ ঘণ্টা। সম্ভব হলে আটা দিয়ে ঢাকনার চারপাশ আটকে দিন। এই রান্নার ঝোল অনেকটা নেহারির মতো হবে। মাংস হয়ে যাবে তুলতুলে। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের নামকিন বিফ।

জেএস/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews