ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির প্রচেষ্টা প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলি আল-জাইদির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইরাকের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরাকের সশস্ত্র বাহিনী পুনরায় অঙ্গীকার করেছে, দেশটির ভূখণ্ডকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার করতে দেয়া হবে না।

বিবৃতির শেষে ইরাক সরকার জোর দিয়ে বলেছে, দেশটির সশস্ত্র বাহিনী ইরাকের আশপাশের অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির প্রচেষ্টা নস্যাৎ করতে সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: পার্সটুডে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews