গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে ডা: জাফরুল্লাহ চৌধুরীর কর্মজীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার মো: ওহিদুজ্জামান, ডা: জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের তত্ত্বাবধায়ক অধ্যাপক মনসুর মুসা, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফজলুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য সন্ধ্যা রায় ও ডা: মনজুর কাদির আহমেদ।
দোয়া মাহফিলে গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে ডা: জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।