মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ওরাল চেকআপ ও ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল।

শনিবার সকালে শহরের কলেজ সড়কে রোটারি ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ দাঁতের বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্রের পাশাপাশি ওষুধ ও টুথপেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি বিকেলে দাঁতের যত্ন ও পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে নীরবে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলার সামগ্রী প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক সহায়তাসহ নানা ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে।

তিনি আরও বলেন, ফ্রি ডেন্টাল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। সামাজিক সংগঠনগুলো যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত আসবে। বিশেষ করে স্বাস্থ্যখাতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এখন সময়ের দাবি। রোটারি ক্লাব যে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews