বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই আরো দু'টি অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন লিওনেল মেসি। অ্যালেক্সিস ম্যাক- অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে গড়েছেন বিরল দু'টি কীর্তি।

ম্যাচের ১০ মিনিটে মেসির নেয়া নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত এক গ্ল্যান্সিং হেডে সুইজারল্যান্ডের জালে বল জড়ান ম্যাক-অ্যালিস্টার। বিশ্বকাপের চলতি আসরে এটি ছিল তার প্রথম গোল।

আর সেই গোলে অ্যাসিস্টের সুবাদে এবারের বিশ্বকাপে মেসির গোলে সরাসরি অবদান দাঁড়ায় ১০টি, ৮ গোল ও ২ অ্যাসিস্ট। এর আগে কাতার বিশ্বকাপেও ৭ গোল ও ৩ অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে অবদান রেখেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর ফলে, টানা দুই বিশ্বকাপে ১০টি করে গোলে সরাসরি অবদান রেখে বিরল ধারাবাহিকতার নজির গড়লেন তিনি। একই সংখ্যক গোলে অবদান রাখার কীর্তি রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরও।

২০২২ কাতার বিশ্বকাপে তিনি ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে মোট ১০টি গোলে সরাসরি অবদান রাখেন। সেই আসরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডেন বুট।

এদিকে ম্যাক-অ্যালিস্টারের গোলে করা অ্যাসিস্টটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ১০ম অ্যাসিস্ট। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের বিশ্বকাপে সর্বোচ্চ ১০ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

এর আগে, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে, ২০১৮ বিশ্বকাপে দুটি, ২০২২ বিশ্বকাপে তিনটি এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দু'টি অ্যাসিস্ট করেছেন তিনি।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও নিজের অসাধারণ ধারাবাহিকতার আরেকটি প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews