জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিকল্প খুঁজতে তোরজোড় শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে একটি বড় পরিসরের বাছাই প্রক্রিয়া শেষ করেছে তারা। বাফুফে সূত্রে জানা গেছে, কোচ পদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সেই তালিকা কমিয়ে ২২ জনে আনা হয়েছে। এই ২২ জনকেই এখন চূড়ান্ত বিবেচনায় রাখা হচ্ছে। পরবর্তী ধাপে বাফুফে শর্টলিস্টে থাকা কোচদের কাছে ই-মেইল পাঠিয়েছে। সেখানে তাদের বেতন চাহিদা, চুক্তির শর্ত এবং কবে থেকে দায়িত্ব নিতে পারবেন- এসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে। সংম্লিষ্টরা জানিয়েছেন, আর্থিক সক্ষমতা ও কোচদের প্রাপ্যতা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকায় নতুন কোচ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাফুফে। তাই অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কোচ বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত কোচ নির্বাচন করা হবে। নতুন কোচের অধীনে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বাফুফের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews