বেইজিং সম্প্রতি প্রথমবারের মতো জৈব প্রযুক্তির ওষুধ বা বায়োমেডিসিনকে ‘উদীয়মান স্তম্ভ শিল্প’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে রয়েছে সমন্বিত সার্কিট, মহাকাশ প্রযুক্তি এবং নিম্ন মাত্রার অর্থনীতি। গত বছর চীনা বায়োটেক প্রতিষ্ঠানগুলো রেকর্ড একশ সাতান্নটি প্রাথমিক পর্যায়ের চুক্তির মাধ্যমে বৈশ্বিক অংশীদারদের কাছে ওষুধ উৎপাদনের অনুমতি দেয়, যার মোট মূল্য ছিল একশ পঁয়ত্রিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার।

ক্রমাগত চাহিদার পেক্ষিতে, চীনের মন্ত্রিসভা সম্প্রতি উদ্ভাবনী ওষুধের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যাকে একজন ব্যাংক বিশ্লেষক এক দশকের মধ্যে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন। এর লক্ষ্য হলো ওষুধ উদ্ভাবনকে উৎসাহিত করা এবং দেশীয় ও বহুজাতিক ওষুধ সংস্থাগুলোর মূল্যসংক্রান্ত চাপ কমানো।

এই মাসে প্রকাশিত কাঠামোতে বলা হয়েছে, পেটেন্টযুক্ত উদ্ভাবনী ওষুধের ক্ষেত্রে মূল্য নির্ধারণ হবে মূল্যভিত্তিক পদ্ধতিতে, আর প্রচলিত ওষুধের দাম বাজার প্রতিযোগিতা এবং বৃহৎ পরিসরের সরকারি ক্রয়ের মাধ্যমে কমানো হবে।

পরিমাণ-ভিত্তিক সংগ্রহের অধীনে, সরকার সরকারি হাসপাতালগুলোর জন্য পাইকারি হারে ওষুধ কেনে, যা বহুজাতিক সংস্থাগুলোর উপর মূল্যের চাপ বাড়িয়ে তোলে। একই সময়ে, বায়োটেক সংস্থাগুলো বেসরকারি হাসপাতাল, খুচরা ওষুধের দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে তুলনামূলক বেশি দাম নেওয়ার সুযোগ পাবে। এই নথিতে উদ্ভাবনী ওষুধের জন্য বাণিজ্যিক বীমা সহায়তা সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়েছে।

সিটিগ্রুপের এশিয়া স্বাস্থ্য গবেষণা বিভাগের প্রধান জন ইউং এই কাঠামোটিকে ‘ঐতিহাসিক জাতীয় নির্দেশিকা’ এবং ‘২০১৫ সালের পর ওষুধের মূল্য নির্ধারণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা’ বলে অভিহিত করেছেন।
১৬ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে ইউং লিখেছেন, ‘এটি উদ্ভাবনী ওষুধ নির্মাতাদের জন্য আরও লাভজনক উপায় তৈরি করবে এবং আলিবাবা হেলথ, ইফেং এবং হাইজিয়ার মতো ইন্টারনেট স্বাস্থ্যসেবা, ফার্মেসি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

হ্যাং সেং হেলথকেয়ার সূচক, যেখানে আকেসো এবং ইনোভেন্টসহ চীনের শীর্ষ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত, ১৪ এপ্রিল নির্দেশিকা প্রকাশের দিন ৩৮হাজার ৮১ দশমিক ৯১ থেকে বেড়ে সর্বোচ্চ ৪০হাজার ৬০ দশমিক ৮৯ এ পৌঁছায়, পরের দিন হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাং সেং সূচক প্রায় এক দশমিক এক শতাংশ বৃদ্ধি পায়।
জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা প্রশাসনের ওয়াং শিয়াওনিং বলেন, নির্মাতারা তাদের ওষুধের প্রায়োগিক মূল্য ও উদ্ভাবনের মাত্রা নিজেরাই মূল্যায়ন করে বাজারে প্রবেশমূল্য নির্ধারণ করতে পারবে, এবং নির্দিষ্ট সময়ের জন্য মূল্য স্থিতিশীলতা নিশ্চিত নিশ্চিত করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews