এ যেন একেবারে বিয়ের আসর! স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, এটি কি শুধুই আয়োজন নাকি সত্যিই কোনো গোপন অধ্যায়? তবে আসল ঘটনা ভিন্ন। ভিডিওটি আসলে পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের জন্মদিন উদ্যাপনের। সেই পার্টির থিম ছিল ‘শাদি’। ভিডিও প্রকাশের পর অনেকেই ভাবেন বিয়ে করে ফেলেছেন হানিয়া। জন্মদিনে কনের সাজেও হাজির হন তিনি। তবে সেটা নাকি শুধুই জন্মদিনের থিমের খাতিরে!