এখনও থামছে না বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও মৌনি রায়ের মধ্যকার সম্পর্ক নিয়ে জল্পনা। অনেকেই বলছেন,তারা কেবল বেস্ট ফ্রেন্ডই নয়, বেড পার্টনারও। আবার কেউ কেউ বলছেন,অন্য কথা। আর এই জল্পনা গভীর হয় সম্প্রতি মৌনির বিবাহবিচ্ছেদের পর। এবার সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ল। এদিন দিশার জন্য বিশেষ পোস্ট করেও সেটা ডিলিট করে দিলেন মৌনী। কী লেখা ছিল তাতে?
মৌনি যে পোস্ট করেছিলেন সেখানে তিনি দিশা পাটানিকে নিজের ছোট বোন বলে উল্লেখ করেন। তারপরই সেটা ডিলিট করে দেন। সেই ডিলিটেড পোস্টে দিশা এবং মৌনিকে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গিয়েছিল। মৌনি পরেছিলেন কালো রঙের মিনি ড্রেস এবং স্নিকার। আর দিশার ছিল স্পোর্টি ক্যাজুয়াল লুক। ছবিটি পোস্ট করে মৌনি লেখেন, ‘আমার ছোট বোনটাকে খুব মিস করছি। জলদি ফিরে এসো দিশা পাটানি।’
- Advertisement -
প্রসঙ্গত, মৌনি রায় এবং তার স্বামী সূরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। ডিভোর্সের ঘোষণার পর হঠাৎ করেই ইনস্টাগ্রামে সূরজকে আবার ফলো করতে শুরু করেছেন মৌনি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে?
মৌনি রায়ের এই কঠিন সময়ে তার সবচেয়ে কাছের বন্ধু, অভিনেত্রী দিশা পাটানিকে সবসময় তাঁর পাশে দেখা গিয়েছে। বাঙালি অভিনেত্রী যখন সূরজকে আবার ফলো করা শুরু করেছেন, তখন ভক্তদের নজর যায় দিশা পাটানির দিকে। যদিও দিশা কিন্তু এখনও সূরজকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। মৌনি ও সূরজের বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, দিশা পাটানির সঙ্গে মৌনীর অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং একসঙ্গে বেশি সময় কাটানোটা হয়ত সূরজ সহজভাবে নিতে পারেননি।
- Advertisement -