২৬ May ২০২৬ Tuesday ১২:২৯:৫০ PM Print this E-mail this

বরিশালে হামে থামছেই না মৃত্যুর মিছিল, উপসর্গে প্রাণ গেল আরও এক শিশুর

নগর প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর।

এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের।


মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


মৃত শিশু ইয়াসিন (৬ মাস) বরিশালের মেহেন্দীগঞ্জের আলীনগর ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসানের ছেলে।


সোমবার (২৫ মে) সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন শিশুটি।

এ ছাড়া আজ সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৫৩ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৪৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৬৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবদি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২৬১৪ রোগী।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, ‘রোগীর চাপ থাকায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তারপরও চিকিৎসায় কোনো ঘাটতি নেই। আমরা যথাযথ চিকিৎসা, সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৬৯৫৪ জন ভর্তি হয়েছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews