হুমকি কিংবা চাপের মুখে কোনো আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। একই সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ মঙ্গলবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপ দিতে চান—যা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়।

গালিবাফ বলেন, আমরা হুমকির ছায়ায় কোনো আলোচনা গ্রহণ করি না। তিনি অভিযোগ করেন, চাপ ও অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনায় প্রভাব ফেলতে চাইছে, অন্যদিকে নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যুক্তি তৈরি করছে।

তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন ‘কার্ড’ উন্মোচনের প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ আলোচনা ব্যর্থ হলে দেশটির কাছে বিকল্প সামরিক সক্ষমতা রয়েছে।

এই বক্তব্যে স্পষ্ট, কূটনৈতিক প্রক্রিয়া চললেও ইরান চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়, বরং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য সমান্তরাল প্রস্তুতি রাখছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews