বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ওই সরকারের অভ্যন্তরে বসেই নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। তিনি রিজওয়ানাসহ সংশ্লিষ্ট সব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করার দাবি জানান।

আজ শনিবার ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত বৈঠকে মামুনুল হক এসব কথা বলেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। গণভোটের গণরায় বাস্তবায়নে বিএনপি সরকারের অনীহার অভিযোগ করে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস গণসমাবেশের আয়োজন করবে বলেও বৈঠকে ঘোষণা দেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews