স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে চাইছে। এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা কেউ চাই না দেশে আর কোনো গোলযোগ হোক।’
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।