ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র এহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে।

আল জাজিরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) জানিয়েছে, ১ লাখ ২১ হাজার ৫০০ অনুসারী থাকা এই প্রোফাইলটি হঠাৎ করে ঠিক কি কারণে বন্ধ করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। সারির অ্যাকাউন্টে প্রবেশ করলে এখন 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' নোটিশ ভেসে উঠছে। তার সাথে আরো একটি বার্তায় বলা হয়েছে, 'যেসব অ্যাকাউন্ট এক্স-এর নিয়ম ভঙ্গ করে, সেগুলোকে স্থগিত করা হয়'।

এহিয়া সারির এই পাতাটি হুথিদের নানা সামরিক তৎপরতার তথ্য জানানোর মূল মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। লোহিত সাগরে জাহাজ ও সামরিক অভিযান, সৌদি আরবের ওপর হামলা এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে পরিচালিত নানা পদক্ষেপের ঘোষণা নিয়মিত এই অ্যাকাউন্টের মাধ্যমেই দেয়া হতো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews