বর্ষাকাল প্রকৃতিতে প্রশান্তি নিয়ে এলেও প্রবীণদের জন্য এটি নানা স্বাস্থ্যঝুঁকির সময়। এ সময় বাতাসে আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন, দূষিত পানি, মশার বংশবিস্তার এবং ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় প্রবীণরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হন। তাই বর্ষায় প্রবীণদের সুস্থ রাখতে পরিবারের সদস্যদের সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঠান্ডাজনিত রোগ (সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া) ঃ
কারণ- * ঋতু পরিবর্তন ও তাপমাত্রার * ওঠানামা * ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ * বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় থাকা
লক্ষণ- * সর্দি-কাশি * জ্বর * গলা ব্যথা * শ্বাসকষ্ট * কফ জমা
জটিলতা- সময়মতো চিকিৎসা না হলে নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্ট বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।
ঘরোয়া সমাধান- * গরম পানি পান করুন। * কুসুম গরম পানিতে গার্গল করুন। * ভেজা কাপড় দ্রুত বদলান। * পর্যাপ্ত বিশ্রাম নিন। * শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ডেঙ্গু ঃ

কারণ- এডিস মশার কামড়ে ডেঙ্গু ভাইরাস ছড়ায়। বর্ষায় জমে থাকা পরিষ্কার পানিতে এ মশা জন্মায়।
লক্ষণ ঃ * উচ্চ জ্বর * মাথাব্যথা * চোখের পেছনে ব্যথা * শরীর ও গাঁটে ব্যথা * ত্বকে র‌্যাশ।
জটিলতা- রক্তক্ষরণ, প্লাটিলেট কমে যাওয়া, শক সিনড্রোম এবং মৃত্যুঝুঁকি।
ঘরোয়া সমাধান- * প্রচুর পানি ও তরল খাবার পান করুন। * বিশ্রামে থাকুন। * চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ খাবেন না। * মশারি ব্যবহার করুন।

চিকুনগুনিয়া ঃ
কারণ- সংক্রমিত এডিস মশার কামড়।
লক্ষণ- * উচ্চ জ্বর * তীব্র গাঁটের ব্যথা * দুর্বলতা
জটিলতা- অনেক প্রবীণের ক্ষেত্রে গাঁটের ব্যথা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘরোয়া সমাধান- বিশ্রাম, পর্যাপ্ত পানি পান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ।

টাইফয়েড ঃ
কারণ- দূষিত খাবার ও পানির মাধ্যমে সংক্রমণ।
লক্ষণ- * দীর্ঘস্থায়ী জ্বর * ক্ষুধামন্দা * দুর্বলতা * পেটব্যথা
জটিলতা- অন্ত্রে রক্তক্ষরণ বা ছিদ্র হওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।
ঘরোয়া সমাধান- * বিশুদ্ধ পানি পান করুন। * নরম ও সহজপাচ্য খাবার খান। * চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ কোর্স শেষ করুন।

ডায়রিয়া ও আমাশয় ঃ
কারণ- দূষিত পানি ও খাবার।
লক্ষণ- * পাতলা পায়খানা * পেটব্যথা * বমি * পানিশূন্যতা। জটিলতা- প্রবীণদের ক্ষেত্রে দ্রুত পানিশূন্যতা, কিডনি জটিলতা ও দুর্বলতা দেখা দিতে পারে।
ঘরোয়া সমাধান- * ওরস্যালাইন পান করুন। * ফুটানো পানি পান করুন। * হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন।

ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ ঃ
কারণ- ঘাম, আর্দ্রতা ও অপরিচ্ছন্নতা।
লক্ষণ- * চুলকানি * লালচে দাগ * র‌্যাশ * ত্বক খসখসে হওয়া
জটিলতা- সংক্রমণ ছড়িয়ে পড়া এবং দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা।
ঘরোয়া সমাধান- * শরীর শুকনো রাখুন। * প্রতিদিন পরিষ্কার কাপড় পরুন। * প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন।

মানসিক স্বাস্থ্য সমস্যা ঃ
কারণ- একাকীত্ব, ঘরে আবদ্ধ থাকা ও কম সামাজিক যোগাযোগ।
লক্ষণ- * মন খারাপ * উদ্বেগ * অনিদ্রা * আগ্রহ কমে যাওয়া
জটিলতা- বিষণ্নতা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং শারীরিক অসুস্থতা বৃদ্ধি।
ঘরোয়া সমাধান- * পরিবারের সঙ্গে সময় কাটান। * বই পড়ুন, গান শুনুন। * নিয়মিত প্রার্থনা বা ধ্যান করুন।

পড়ে যাওয়া ও হাড় ভাঙার কারণ ঃ পিচ্ছিল রাস্তা ও দুর্বল ভারসাম্য।
লক্ষণ- * আঘাত * তীব্র ব্যথা * হাঁটতে না পারা
জটিলতা- হিপ ফ্র্যাকচার, দীর্ঘদিন শয্যাশায়ী থাকা এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ঘরোয়া সমাধান- * পিচ্ছিল জায়গায় সতর্ক থাকুন। * লাঠি বা ওয়াকার ব্যবহার করুন। * ঘরের মেঝে শুকনো রাখুন।

গাঁটের ব্যথা ও অস্টিওআর্থ্রাইটিস ঃ
কারণ- আর্দ্রতা বৃদ্ধি ও ঠান্ডা আবহাওয়া।
লক্ষণ- * হাঁটু ও কোমরে ব্যথা * গাঁট শক্ত হয়ে যাওয়া * হাঁটতে কষ্ট হওয়া
জটিলতা- চলাফেরা সীমিত হয়ে যাওয়া এবং পড়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি।
ঘরোয়া সমাধান- * হালকা ব্যায়াম করুন। * গরম সেঁক দিন। * দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না।

বর্ষাকালে প্রবীণদের জন্য সাধারণ স্বাস্থ্যপরামর্শ- * বিশুদ্ধ ও ফুটানো পানি পান করুন। * সুষম ও পুষ্টিকর খাবার খান। * ভেজা কাপড় দ্রুত বদলে ফেলুন। * নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। * মশারি ব্যবহার করুন এবং জমে থাকা পানি পরিষ্কার রাখুন। * নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করুন। * চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন। * প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস বজায় রাখুন।

পরিশেষে বলা যায়, বর্ষাকালে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ। পরিবারের সদস্যদের উচিত তাদের খাদ্যাভ্যাস, ওষুধ সেবন, মানসিক সুস্থতা এবং নিরাপদ চলাফেরার প্রতি বিশেষ নজর রাখা। মনে রাখতে হবে, সামান্য যত্ন ও সতর্কতাই বর্ষার অনেক রোগ থেকে প্রবীণদের নিরাপদ রাখতে পারে। সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বই হতে পারে সবচেয়ে বড় সহায়ক।

মাহতাব হোসাইন মাজেদ
কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
ইমেইল : [email protected]



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews