২০১২ সালের ৯ অক্টোবর জারি হওয়া অর্থ বিভাগের আদেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে সব সরকারি কর্মচারীর প্রাপ্য সুবিধা উল্লেখ করা হয়, যা বহাল আছে। সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারি কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী ভ্রমণ ভাতা দেওয়া হয়। হোটেলের ভাড়া, যাতায়াতের ভাতা, খাবার খরচ ইত্যাদি দেওয়া হয় মার্কিন ডলারে। ভাতা নির্ধারণে ‘বিশেষ পর্যায়’ ও ‘সাধারণ পর্যায়’ নামের দুটি শ্রেণি রয়েছে। আবার দেশওয়ারি রয়েছে গ্রুপ-১, গ্রুপ-২ ও গ্রুপ-৩ নামের তিনটি শ্রেণি।

গ্রুপ–১-এর মধ্যে ৩০টি দেশের নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, কুয়েত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইডেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন ও তুরস্ক। এ ছাড়া রয়েছে ইউরোপ, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews